শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় গরু চুরির ঘটনায় চার পুলিশ ক্লোজ

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নে এক রাতে দুই খামারীর সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ইউনিয়নের দায়িত্বে থাকা দুই সাব ইন্সপেক্টর ও দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কামরুল হাসান বলেন, সাটুরিয়া থানার সাব ইন্সপেক্টর আল আমিন, কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম পহেলা ২৬ জুন রাতে তিল্লী ইউনিয়নে ডিউটিতে ছিলো। আর ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার হচ্ছেন সাব ইন্সপেক্টর জালাল উদ্দীন।

ওই রাতে তিল্লী এলাকার দুই খামারীর সাতটি গরু চুরি হয়। এতে করে তাদের ডিউটি পালনে কোন গাফলতি ছিলো কিনা তাদের নিকট জানতে চাওয়া হয়েছে। যে কারণে পহেলা জুলাই তাদেরকে থানা থেকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।

ঘটনার সার্বিক বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, তিল্লী ইউনিয়নে গরু চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারপূর্বক ঘটনায় জড়িত চোরদেরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ