সাটুরিয়া প্রতিবেদক
সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
প্রথমে সাটুরিয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি ও সাধারণ সম্পদক নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক কে ফুলের তোড়া দেন। পরে সাংবাদিকদের তালিকা তুলে দেন।

সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি ও সমকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক ও আগামীর সময়ের প্রতিনিধি মো. সোহেল রানা খান, সাবেক সভাপতি ও ভোরের দর্পণের প্রতিনিধি আনোয়ার হোসেন, দৈনিক সংবাদ ও এশিয়ান এজের প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি আপেল মাহমুদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আব্দুস সালাম শফিক।
এমময় আরো উপস্থিত ছিলেন, যায়যায়দিনের প্রতিনিধি ও সাটুরিয়া প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক দৈনিক বাংলার প্রতিনিধি, মাহমুদুল হাসান মনি, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক ও খোলা কাগজের প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনকন্ঠ ও এনটিভির প্রতিনিধি মাহবুবুর রহমান রানাসহ আরো অনেকেই।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সাটুরিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি মাদক, বাল্যবিয়ে ও যানজটসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং উপজেলার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

