শনিবার

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কৃষকদলের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করতে মানিকগঞ্জে প্রস্তুতিসভা হয়েছে।

শনিবার দুপুরে মানিকগঞ্জের গিলন্ড এলাকায় জেলা বিএনপি সভাপতি’র রাজনৈতিক কার্যালয় চত্ত্বরে এই সভার আয়োজন করে জেলা কৃষকদল।

জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার, সহ-সাধারণ সম্পাদক হালিমা খান লুসি, ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকুল ইসলাম ভুইয়া জাদু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা।

এছাড়া আরও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল কাদের, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিভিন্ন উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কৃষকদের কল্যানে কাজ করতে সারাদেশের ইউনিয়ন পর্যায়ের কৃষকদলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ