শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ থেকে অপহৃত শিশু দিনাজপুরে উদ্ধার, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জ থেকে চার বছরের এক শিশু কন্যাকে অপহরনের ২৪ ঘন্টা পর দিনাজপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব ও সেনাবাহিনীর একটি টিম। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পাচারকারী চক্রের দুই নারীকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হওয়া ওই দুই নারীকে মানিকগঞ্জ আদালতে পাঠায় সদর থানা পুলিশ। মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

অপহরনের পর উদ্ধার হওয়া ওই শিশুর নাম খাদিজা আক্তার। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরতিল্লি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে খাদিজা। পরিবারের সদস্যদের সঙ্গে মানিকগঞ্জ পৌরসভার জয়রা এলাকার সাইজুদ্দিন এর বাড়ির ভাড়াবাসায় থাকতো খাদিজা।

খাদিজাকে অপহরনের দায়ে গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরহিজুলী গ্রামের মৃত আতাউর রহমানের মেয়ে আফরিন রেশমা (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মৃত শরীফুল ইসলাম এর মেয়ে ঝুমুর (৩৮)।

শিশু খাদিজাকে উদ্ধারের বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-৩ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শিশু উদ্ধারের ঘটনায় গ্রেফতার আফরিন রেশমা ও ঝুমুর এরা মানবপাচার চক্রের সক্রিয় সদস্য। এরা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাসা ভাড়া নিয়ে শিশুদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলো।

তারই ধারাবাহিকতায় শিশু খাদিজাদের বাসার পাশের বাসা ভাড়া নিয়ে ৩মাস ধরে বসবাস করতে থাকে ওই দুই অপহরনকারী। এই সময়ের মধ্যে খাদিজার পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলেন। গত মঙ্গলবার দুপুরে যখন খাদিজার পরিবারের সবাই বাহিরে যায়। একা পেয়ে অপহরণকারিরা সুকৌশলে খাদিজাকে আপহরণ করে এবং বাসা থেকে একটি মোবাইলফোনসহ ১৭ হাজার টাকা নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।

পরে ওই শিশুর মা বাসায় এসে তার মেয়ে ও মোবাইল ফোন না দেখতে পেয়ে হারানো মোবাইলফোনে ফোন দেন। তখন ওপাশ থেকে ফোন ধরে তার মেয়েকে ফেরত দেয়ার জন্য মুক্তিপন বাবদ দেড় লাখ টাকা দাবি করেন অন্যথায় শিশুকে ভারতে পাচার করে দিবে বলে ফোন কেটে দেয়। পরে শিশুটির মা এ ঘটনায় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে এই অপহরণের ঘটনায় র‌্যাব ও সেনাবাহিনী তথ্য প্রযুক্তির সহায়তায় দিনাজপুর জেলার পার্বতীপুর থানাধীন পৌরসভার ১ নং ওয়ার্ডের পার্বতীপুর টু সৈয়দপুরগামী মাহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে শিশু খাদিজা আক্তারকে উদ্ধারসহ দুই অপহরণকারিকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ