শনিবার

১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতায় মানিকগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি’র বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানিকগঞ্জে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করছে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি ডিস্ট্রিক্ট-৩১৫ এ২।

শনিবার দুপুরে জেলা শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।

লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সভাপতি প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেবা কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর চেয়ারম্যান লায়ন প্রকৌশলী মো. সামসুর রহমান, লায়ন এজাজ আহমেদ, লায়ন মাহবুবুর রহমান মামুন, লায়ন শিউলী আক্তার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন, মানিকগঞ্জ সিআরপি’র অধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম ও নওখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাকিম আলী।

কর্মসূচির মধ্যে রয়েছে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়, বিনামূল্যে থেরাপি চিকিৎসা, মাদকাসক্তি ও ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ এবং স্থানীয় মানুষের মধ্যে গাছের চারা বিতরণ। এ ছাড়া শিশুদের জন্য পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এসব কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং শিশুদের সৃজনশীলতা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ