বুধবার

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ রয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বায়রা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনাটি ঘটে।

নিখোঁজ মহিদুর রহমান সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার মৃত আবেদ খানের ছেলে। এদিকে রাফা আক্তার(১১) নামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রীও নিখোঁজ রয়েছে। নিখোঁজ রাফা আক্তার চর জামালপুর এলাকার মহিদুর রহমানের মেয়ে।

সিংগাইর ফায়ার সার্ভিসের লিডার রতন আলী বলেন, সকাল ৭ টার দিকে মেয়ে রাফা(১১) কে বোতল দিয়ে সাঁতার শেখাতে ধলেশ্বরী নদীতে যায় মহিদুর রহমান। বোতলের মুখা খুলে পানি প্রবেশ করে বোতলের ভিতর,পরবর্তীতে রাফা পানির নিচে তলিয়ে যায়।

পরে মেয়েকে উদ্ধার করতে গিয়ে মহিদুর রহমানও নিখোঁজ হয়। আরিচা স্থল কাম নদী বন্দর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসেছে উদ্ধার করতে এবং এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ