ডেস্ক নিউজ
উত্তর পাকিস্তানের গিলগিট-বালতিস্তান অঞ্চলে একটি বরযাত্রীবাহী বাস ইন্দুস নদীতে পড়ে ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বর এবং কনেও রয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে তেলচি সেতুর ওপর দ্রুতগতিতে চলমান বাসটি ছিটকে নদীতে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বাসটিতে দুই ডজনের মতো যাত্রী ছিলেন। তারা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থল থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বাসের আরোহীদের মধ্যে কেবল কনে বেঁচে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি সেখানেই মারা যান।

