বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধামরাই(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাহিরে আসতেই অতর্কিত হামলা মারধর করে ভুক্তভোগীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে  নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ বিষয়ে বাদল হোসেন বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।

গতকাল সকাল ১০ টা সময় ধামরাই উপজেলার ধানতারা বাজারে ব্যাংক এশিয়ার সামনে এ ঘটনা ঘটে। আসামীরা হলেন, মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, মোরছালিন তারা সবাই বাইশাকান্দা ইউনিয়ন এর ভোরাইল গ্রামের বাসিন্দা।

সরজমিন গেলে ভুক্তভুগী বাদল হোসেন জানায়, আমি একজন বালু খোয়া ব্যাবসায়ী  দীর্ঘদিন যাবৎ মোখলেছুর রহমান, মোরসালিন, জাহাঙ্গীর আলম এরা তিন জন আমার  কাছে  মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। আমি ওদের চাঁদা না দেওয়ায় ওরা আমার পিছনে লাগে গতকাল আমি যখন ব্যাংক এশিয়া ধানতারা বাজার এজেন্ট শাখা হতে  ৩ লাখ টাকা উত্তোলন করে মনিরের দোকানের সামনে আসি তখন আমি কিছু বুঝে উটার আগেই ওরা তিনজন আমাকে এলোপাতাড়ি ভাবে কিল-ঘুষি মারে আমি মাটিতে লুটিয়ে পড়লে ওরা আমার কাছে থাকা ৩ লক্ষ  টাকা  ছিনিয়ে নেয়। পরে আশেপাশের মানুষ এগিয়ে এলে তারা বলে বাদল সময় থাকতে পথে আয় না হলে তোর মৃত্যু নিশ্চিত।

এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, আমরা বাদলকে কিছুই বলিনি। সে বিএনপির নেতাদের নিয়ে কথা বলায় পোলাপানে মারধর করছে। টাকা পয়সা ছিল কিনা জানি না।

এ বিষয়ে  ধামরাই ওসি তদন্ত  (পুলিশ পরিদর্শক তদন্ত)  মমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ