বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বাসচাপায় সিএনজি চালক নিহত

ধামরাই প্রতিনিধি:

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মো আমিনুর ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে কেলিয়া ব্রিজের উপরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আমিনুল ইসলাম ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের মৃত পলান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ঢাকাগামী লেনে একটি সিএনজি জয়পুরা বাসস্ট্যান্ড থেকে নবীনগর যাওয়ার পথে কেলিয়া নামক ব্রিজের উপর পৌছালে পেছন থেকে একটি সেলফি নামক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আমিনুল ইসলাম মারা যান। সিএনজিতে থাকা আরো ৬ জন যাএী আহত হয়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটিকে জব্দ করা সম্ভব হয় নাই।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ