বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে দলিল লেখককে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-

ঢাকার ধামরাইয়ে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পূর্বশক্রতার জের ধরে রাতের আধাঁরে রাস্তা গতিরোধ করে দলিল লেখক মোঃ আব্দুর রহমান (৫০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

এই ঘটনায় সোমবার (৬জানুয়ারী) রাতে আব্দুর রহমানের ছোট ভাই বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে রোববার (৫জানুয়ারী) দিনগত রাত ১০টার দিকে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের এমন ঘটনাটি ঘটে।

আহত আব্দুর রহমান ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। সে ঢাকা জেলা তেজগাঁও সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক।

অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত কেরু খলিফার ছেলে মোঃ খোরশেদ আলম ও তার ছেলে মোঃ রাসেল হোসেন এবং রাসেলের ছেলে মোঃ সাব্বির হোসেনসহ অজ্ঞাত আরও ৫জনকে আসামী করে।

অভিযোগ সুত্রে জানা গেছে, রোববার ঢাকা জেলা তেজগাঁও সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক মোঃ আব্দুর রহমান অফিসের কাজ শেষ করে রাত দশটার দিকে ধাঁনতারা বাজারে গাড়ীতে থেকে নেমে পায়ে হেঁটে বাড়ী যাওয়ার পথে পূর্বশক্রতার জের ধরে খোরশেদ আলম ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার গতিপথ রোধ করে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেন।

আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন দৌড়িয়ে আসলে খোরশেদ আলম ও তার বাহিনী পালিয়ে যায়। পরে তারা আমাকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করেন।

এই বিষয়ে আব্দুর রহমানের ছোট ভাই মোঃ আলমগীর হোসেন বলেন, আমার ভাই ঢাকা জেলা তেজগাঁও সাবরেজিষ্ট্রি অফিসের দলিল লেখক। অফিসের কাজ শেষ করে বাড়ী ফেরার পথে খোরশেদ ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্য মারধর করে। আশেপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে আমাদের খবর দেয়। পরে আমরা ও এলাকার লোকজন গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করি। যারা আমার ভাইকে মেরেছে তাদের শাস্তির দাবি করছি। এ ঘটনায় মামলা করেছি।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুল কাদের বলেন, যাদবপুর গ্রামে রাতের আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় শুনেছি একটি লিখিত অভিযোগ করেছে। তবে আমি এখনো অভিযোগটি হাতে পাইনি হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ