বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ইউপি সদস্যকে প্রকাশ্য কুপিয়ে হত্যা

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে প্রকাশ্য দিবালোকে মোঃ বাবুল হোসেন ওরেফে কানা বাবুল (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এই ঘটনা ঘটে।

নিহত বাবুল হোসেন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

তিনি কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩ বারের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, আমার স্বামী আজকে জুমার নামাজের পরে সরিষা গাছে মলন দিতে গিয়েছিল তখন আমাদের পাড়ার কয়েকজন ছেলে ধারাল অস্ত্র ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপড়ে ফেলে এবং মাথা থেতলে দেয়।

আমার স্বামী ১২ বছর মেম্বার সে কখনও কোনো অন্যায় কাজে জড়িত ছিল না, কোনো ভেজালে যায় না। আমি তাকে বলেছিলাম তোমার আর মেম্বারি করা লাগবে না তুমি ক্ষেত চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো। এখন আমি আমার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে কোথায় যাব।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। নিহতের মরদেহ বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ শুরু করেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ