বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে দূর্বৃত্তদের কোপে বিএনপি নেতা নিহত

ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ

ঢাকার ধামরাইয়ে দিনে দুপুরে বাড়ির পাশে দূর্বৃত্তদের কোপে আবুল কাশেম (৫৭) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছে। পরিবারের সন্দেহ রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হতে পারে। তবে কে বা কারা এ হত্যায় জড়িত সে বিষয়ে কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এর আগে, বেলা ১২টা দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় তাকে দূর্বৃত্তরা কোপায় বলে জানায় পরিবার।

মৃত আবুল কাশেম (৫৭) ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে। তিনি গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন।

নিহতের ছোট ভাই খলিলুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সড়কেই সন্ত্রাসীরা তাকে কুপিয়েছে। তবে কারা কুপিয়েছে বা কতজন তা জানি না। সে একা ছিল। একা পেয়ে তাকে কুপিয়েছে। তবে রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা তার।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ বলেন, দুপুর ১টার দিকে মৃত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজা বলেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেমকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। রাজনৈতিক বিরোধের কারণে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা তার।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ