নিজস্ব প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্ম্পকে কটুক্তির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে মানববন্ধন ও গণসঙ্গীত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপি র্কাযালয়ের সামনে মানববন্ধন ও গনসঙ্গীতের আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানিকগঞ্জ জেলা শাখা।
জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, আব্দুল বাতেন ও রফিক উদ্দিন ভুইয়া হাবু, জেলা জাসাসের আহবায়ক মোশাররফ হোসেন শিকদার, সদস্য-সচিব শামীম বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন র্পযায়ের নেতা-র্কমীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

