বৃহস্পতিবার

১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলার দায়ে স্ত্রী’র কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করার দায়ে মোসা: লাভলী আক্তার নামে এক স্ত্রী’কে ১০ দিনের কারাদন্ড দিয়েছে আদালতের বিচারক।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে মামলার বাদী ও আসামীর উপস্থিতিতে এই রায় দিয়ে স্ত্রী’কে কারাগারে পাঠানোর আদেশ দেন মানিকগঞ্জ জুডিসিয়াল ২ নং এর বিচারক দোলন বিশ্বাস।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ২২ জানুয়ারী ইসলাম ধর্মের বিধানমতে মোঃ আরিফুল ইসলাম রতন নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয় মোসা: লাভলী আক্তারের। পরবর্তীতে ২০২২ সালের ১৫ই মার্চ লাভলীর স্বামী ৫ লাখ টাকা যৌতুক চেয়ে লাভলীকে মারধর করে বাড়ী থেকে বের করে দেয় বলে অভিযোগ এনে মানিকেগঞ্জের সিংগাইর থানা আমলী আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলা করে লাভলী।

অত্র মামলায় বাদীসহ মোট ৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদাণ করেন। আসামীপক্ষের আইনজীবীর জেরার সময় এটা প্রমানিত হয় যে, বাদীর আরজিতে উল্লেখ করা ঘটনার প্রায় ৭ মাস আগেই মামলার আসামী বিদেশ চলে যায়। বাদীপক্ষ মামলা প্রমাণ করতে না পারায় আসামীপক্ষ বেকসুর খালাস পায় এবং মিথ্যা মামলার দায়ে বিজ্ঞ বিচারক মামলার বাদীকে ১০ দিনের কারাদন্ড প্রদাণ করে মামলার রায় ঘোষনা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোঃ আজিজ উল্লাহ। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাকির হোসেন কহিনুর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ