নিজস্ব প্রতিবেদক
ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আওতাধীন পেইন্টার শ্রমিক শাখার বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শরিফবাগ বাজারে সভাটি অনুষ্ঠিত হয়।
ধামরাই থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ঢাকা ২০ আসনের সংসদ সদস্য এর পক্ষে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপি’র সম্পাদক মোঃ শামসুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আছে বিদায় আপনারা এ ধরনের প্রোগ্রাম করতে পারতেছেন।
বিগত ১৭ বছর আপনারা পারেন নাই। শ্রমিক মালিকের মধ্যে সব সময় সুসম্পর্ক থাকবে। ছোট বড় পার্থক্য থাকবে না। এক শ্রমিকের বিপদে অন্যদের এগিয়ে যেতে হবে।
আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার চাই, নিরাপদ কর্ম পরিবেশ চাই, কাজের সময় শতভাগ সেফটি চাই এবং দূর্ঘটনা কবলিত শ্রমিকের জন্য শতভাগ ক্ষতিপূরণ দিতে হবে বলে উল্লেখ করেন। কারণ শ্রমিকরা এদেশের সম্পদ। ধনীদের আরাম আয়েশে থাকার ব্যবস্থা করে থাকেন আমাদের শ্রমিকরা। তাই তাদের শতভাগ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ধামরাই পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক ছফুর উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন,
ধামরাই থানা নির্মাণ পেইন্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ কামরুজ্জামান, ধামরাই থানা নির্মাণ পেইন্টার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মানোয়ার হোসেনসহ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

