শনিবার

৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রায় ২০ বছর পর ঢাকার ধামরাইয়ে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসরের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,
সহকারী কমিশনার (ভূমি),ধামরাই ফাহিম শাহরিয়ার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , থানার (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল করিম, হাবিবুর রহমান তুলা প্রমুখ।

এসময় বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস তুলে ধরেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান।

এ সময় উপজেলার পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ