বৃহস্পতিবার

২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী নামের দুই সন্তানের জননীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশে চেয়ারম্যান বাড়ির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার আজিজুর রহমানের স্ত্রী।

পরিবারের দাবি, ভোরে ফরজ গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত তার মৃত্যু হয়েছে। স্থানীয়রাও জানিয়েছেন, পরিবারের কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।

এবিষয়ে ধামরাই থানার (ওসি) অপারেশন জানান, মরদেটি উদ্ধার করা হয়েছে তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ নিশ্চিতে মরদেটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ