বৃহস্পতিবার

২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে ধলেশ্বরী নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে রোকেয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পয়লা ইউনিয়নের বেগুন নারচী গ্রামের পাশের নদীতে তাঁর লাশ ভেসে ওঠে। রোকেয়া বেগম বেগুন নারচী গ্রামের বাসিন্দা। তিনি মৃত জিন্নাত আলী প্রধানের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করে বাড়ি ফেরেন রোকেয়া বেগম। পরে তিনি কখন আবার নদীতে নামেন, তা পরিবারের কেউ জানেন না। শারীরিক ও মানসিক অসুস্থতার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতে ভুগছিলেন।

অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ছেলে মো. শাহাদাত হোসেন ২৭ অক্টোবর ঘিওর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ