বৃহস্পতিবার

১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ১৫ পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইনসহ মাদক সম্রাট রিপন (৩৫) নামে একজন আটক করেছে ধামরাই থানা পুলিশ।

রবিবার (৭সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে সূয়াপুর ইউনিয়নের ঈশান নগর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটক রিপন ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ঈশান নগর এলাকার তারা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সূয়াপুর ঈশান নগর এলাকায় মাদক বিক্রি করতেছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া হেরােইনসহ রিপন নামে একজনকে আটক করে থানায় নিয়ে আসি। রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সূয়াপুর ইউনিয়নে ঈশান নগর এলাকায় মাদক বিক্রি কালে অভিযান চালিয়ে রিপন নামে এক মাদক সম্রাটকে ১৫ পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া হেরােইনসহ আটক করে থানায় নিয়ে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়তন্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ