বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে স্কুল বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৮ টার দিকে ওই স্কুল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে সদর উপজেলার গিলন্ড পর্যন্ত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেয়া করে বাসটি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান,  ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষনে কাজ করছে পুলিশ এবং কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি আমান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ