নিজস্ব প্রতিবেদক
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্র হত্যার মামলায় কারাগারে ইউপি মেম্বার আব্দুল মালেক। এ সুযোগ কাজে লাগিয়ে আন্তঃজেলা ডাকাত দলেন সক্রিয় সদস্যরা শনিবার রাতে ডাকাতি করার জন্য কারাগারে থাকা কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের ইউপি সদস্য মোঃ আব্দুল মালেকের বাড়িতে হানা দেয়।
এ সময় বাড়ির লোকজন টের পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে এসে জেলা ডাকাত দলের সরদার শাহ আলমকে আটক করে। এই সময় তার সহযোগীরা গাড়ি যুগে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ডাকাত সরদার শাহ-আলমের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার উদ্ধার করা হয়।
জনতার হাতে আটক ওই ডাকাতের নাম শাহ আলম। সে মানিকগঞ্জ জেলা সদরের শাহজাহান মিয়াার ছেলে বলে পরিচয় দেন। এলাকার লোকজন গণধোলাই দিয়ে রোববার দুপুরে তাকে ধামরাই থানা পুলিশের কাছে সোর্পদ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনতা ও ধামরাই থানা পুলিশি। ডাকাতির চেষ্টা ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অত্র এলাকায় তারা পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা কালে আন্তঃজেলা ডাকাত সরদার শাহ-আলম জনতার হাতে আটক হয়েছে। এলাকাবাসি তাকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

