নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ধামরাই উপজেলা বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেল, নির্বাচনের ট্রেনের যাত্রা, গনতন্ত্রের যাত্রা শুরু করেছে সেই যাত্রা কেউ যদি মনে করে কাউকে গুলি করে থামিয়ে দিবে তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ধামরাই পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাবাড়ী মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

