রবিবার

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক ইমনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
সাভারে দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাভার মডেল থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর সাভার সেটেলমেন্ট অফিসে দুর্নীতির তথ্যসংগ্রহ ও সংবাদ প্রকাশ করতে গেলে সংশ্লিষ্ট দুর্নীতি বাজ কর্মকর্তা দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের ওপর হামলা চালান।

এ ঘটনায় সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে উল্টো ওই কর্মকর্তা সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন।

সাংবাদিক নেতারা আরও বলেন, এটি একটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হামলা। অবিলম্বে দেশ টিভির সাংবাদিক দেওয়ান ইমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

একই সঙ্গে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, হয়রানিমূলক মামলা বন্ধসহ সাংবাদিক দের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সিনিয়র সদস্য তোফা সানি, এখন টিভির সাংবাদিক মো.হুমায়ুন কবির, ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনোয়ার হোসেন রুবেল, ধামরাই প্রেসক্লাবের সদস্য মো. আব্দুর রউফ, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মো. আদনান হোসেন, সাংবাদিক দিদারুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ