সোমবার

১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ছিনতাই ও অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ছিনতাই ও অপহরণের সাথে জড়িত থাকা তিনজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা গাড়ি, নগদ টাকা, ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ডসহ ছিনতাইয়ে ব্যবহৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাজীপুর বোর্ডবাজার এলাকা থেকে ছিনতাই ও অপহরণকারী চক্রের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কাওসার সুলতান।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন – জামালাপুর জেলার মেলান্দহ গ্রামে মৃত সাহেব আলী পাগলার ছেলে সৈকত ওরফে সাগর (২৫) ও একই এলাকার শফিকুল ইসলাম (৩০), দিনাজপুর জেলার মোল্লা পাড়া গ্রামের সায়েদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক শেখ(২৫) । তারা সকলেই গাজীপুর জেলায় বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর পৌনে ৬ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে ইমাম হাদী (৪৬) নামে ট্রাষ্ট ব্যাংকে এক কর্মকর্তা মানিকগঞ্জ গামী গাড়ীর জন্য অপেক্ষা করাকালে অজ্ঞাত নামা ৪ ব্যক্তি তাকে জোরপূর্বক গাড়িতে তুলেন। তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে এবং মারধর করে সাথে থাকা ২টি মোবাইল ফোন, এটিএম কার্ড ছিনিয়ে নেন।

পরে এটিএম কার্ড দিয়ে ব্যাংক থেকে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন ছিনতাইকারী চক্র। পরে তাকে সূতিপাড়া ইউনিয়নের সূতিপাড়া এলাকায় ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন আকাশ সিএনজি পাম্পে পাশে রাত প্রায় ১টার দিকে ফেলে চলে যায়। পরে ইমাম হাদী ধামরাই থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে একটি মামলা করেন। মামলা নং-৭।

ঐ মামলার সূত্র ধরে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে এসআই কাওসার সুলতান বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযানের পরে গাজীপুর জেলার বোর্ডবাজার এলাকা থেকে ৩ জন ছিনতাইকারীকে মালামালসহ গ্রেফতার করেন পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায দীর্ঘদিন ধরে ধামরাইসহ আশপাশের এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিশেষ করে চলন্ত যানবাহন ও নির্জন এলাকায় পথচারীদের টার্গেট করে তারা ছিনতাই করতো। তারা একটি সক্রিয় ছিনতাই চক্রের সদস্য। বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সাদা রংঙ্গের প্রাইভেটকার, বিভিন্ন ব্র্যান্ডের ৭ টি এ্যান্ড্রয়েড ফোন, ৪ টি বাটন মোবাইল, বিভিন্ন ব্যাংকের ৫ টি এটিএম কার্ড, ২টি জাতীয় পরিচয় পত্র, ২ টি ল্যাপটপ ও লুন্ঠিত ১লক্ষ ৩৮হাজার টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার (ওসি) নাজমুল হুদা খান বলেন , গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। দির্ঘদিন ধরে তারা ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের ছিনতাই, অপহরণ করে মুক্তিপনসহ টাকা আদায় করতো।

এই চক্র ট্রাষ্ট ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নেন। তার মামলার পেক্ষিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ সকালে ৭দিনেে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ