বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

ধামরাইয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নিজ বাসভবনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম. এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ, ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রবিন সহ উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ।

এসময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ সকলের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ