শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভা

নিজস্ব প্রতিবেদক
“দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” শ্লোগানে মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি।

মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এসকে, এম, তোফায়েল হাসানের সভাপতিত্বে এসময় জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াকাসহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, এনজিও সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মাসিক সভায় বক্তারা উন্মুক্তভাবে জেলা লিগ্যাল এইড সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম লোকাল পর্যায়ে প্রচারের জন্য পরামর্শ প্রদান করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ