সোমবার

২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে এনসিপির কার্যালয় উদ্ধাধন কে কেন্দ্র করে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ের কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তর এর অস্থায়ী ও ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধন কালে এনসিপির পদ বঞ্চিত নেতা কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই গ্রুপের ১০ জন আহত হন।

শুক্রবার বিকেল ৪ টার দিকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কার্যালয় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহব্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান,এনসিপির ভেতরের কিছু দালাল যারা কিনা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছেন তারা আজ এই হামালা চালিয়েছে।

তিনি আরও বলেন ঢাকা জেলা উত্তরের এই কমিটি আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যববসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছে এর মধ্যে ২ জনের মাথা ফেটে গেছে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ