রবিবার

১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ওষুধ কারখানা শ্রমিকের লাশ উদ্ধার

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে সফিকুল ইসলাম (৫২) ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ঔষধ কারখানার এক শ্রমিককের মরদেহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

শফিকুল ইসলাম বুলবুল বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর ছেলে। তিনি আনসার একাডেমী তিন নাম্বার গেইটে এলাকায় একতা টাওয়ারের নিজ ফ্ল্যাটে বসবাস করতেন৷ তিনি সফিপুর

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রডাকশন এটেনডেন্স হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করতেন৷

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে আনসার একাডেমী লেকের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী।পরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। এদিকে সোস্যাল মিডিয়ায় নিহতের খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা ও তার সহকর্মীরা থানায় এসে নিহতের পরিচয় সনাক্ত করেন। নিহতের শরীরের বাম উরোতে আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে দশটায় স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হয়ে যায় শফিকুল। এদিকে স্ত্রী কারখানা ছুটি শেষে স্বামীকে না পেরে বাসায় ফিরে আসেন। সারারাত স্বামী না ফেরাতে স্ত্রী ও স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করা হয়৷ পরে আজ সকালে মরদেহটি থানায় গিয়ে সনাক্ত করা হয়েছে।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক রুকুনউদ্দিন খান জানান, বুধবার রাতে সাড়ে আটটার দিকে তিনি কারখানায় ডিউটি শেষে বাড়িতে ফিরে যায়। সকালে আমরা তার মৃত্যুর খবর পেয়ে থানায় এসে তার পরিচয় সনাক্ত করি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ