শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে মাদ্রাসা শিক্ষককে মারধরের ঘটনায় যুবদল জড়িত নেই: ইয়াছিন ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ের সদর ইউনিয়নের ডেমরান এলাকার মারকাজ ওমরবিন খাত্তাব মাদ্রাসার শিক্ষক ছাত্রের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল যুবদলের নেতাকর্মীদের জড়িয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ।

তিনি মাদ্রাসার অধ্যক্ষ, ধামরাই থানা পুলিশ, স্থাণীয় এমপি আলহাজ্ব তমিজসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে ঘটনা সত্যতা যাচাইয়ে প্রমান না পাওয়ায় তিনি চরম ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাংবাদিকদের জানান, একটি দেশবিরোধী চক্রান্তকারী মহল নিজের স্বার্থ হাসিল করতে আমার যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি আরও বলেন যেখানে মাদ্রাসার শিক্ষক স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও থানার তদন্ত ওসি বলছেন এঘটনায় যুবদল জড়িত না, তাহলে ওই মহল কিভাবে বলে যুবদল ছাত্র শিক্ষকের ঘটনায় জড়িত।

জানা গেছে, ধামরাইয়ের সদর ইউনিয়নের ডেমরান এলাকার মারকাজ ওমরবিন খাত্তাব মাদ্রাসার এক শিক্ষক ছাত্রকে মারধর করেছে। এঘটনা জানতে পেরে ছাত্রের পরিবারের লোকজন ক্লাস রুমে ঢুকে শিক্ষককে মারধর করে। এঘটনায় ধামরাই থানায় জিডি ও মামলা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ