রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে শিল্পাঞ্চল শ্রমিকদলের বিশাল সমাবেশ: শ্রমিক অধিকার ও পরিবেশ রক্ষার ডাক

ফারুক হোসেন জুয়েল
​মানিকগঞ্জের জাগীর ইউনিয়নের শিল্পাঞ্চলে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং কলকারখানার বর্জ্যে নদী ও পরিবেশ দূষণের প্রতিবাদে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৫ ঘটিকায় গোলড়া চরখন্ডের আকিজ গেট (জে.টি.আই) সংলগ্ন এলাকায় এই সমাবেশের আয়োজন করে শিল্পাঞ্চল শ্রমিকদল।

​সমাবেশে বক্তারা শিল্পকারখানার মালিকপক্ষ এবং প্রশাসনের কাছে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, কর্মপরিবেশের নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কলকারখানার বিষাক্ত বর্জ্য ও দূষিত পানি সরাসরি নদীতে ফেলে পানি ও পরিবেশের যে অপূরণীয় ক্ষতি করা হচ্ছে তা অবিলম্বে বন্ধের দাবী জানানো হয়।

​বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল, এর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সমাবেশে মানিকগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং জেলা শ্রমিকদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক লিটন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি পীর বাবুল হোসেন, সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহীন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন খোকা, জেলা ওলামাদলের সাংগঠনিক সম্পাদক আলামিন সাদী, জেলা শ্রমিকদলের সদস্য মোঃ জসিম চৌধুরী, মামুনুর রশীদ ধানকোড়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল হোসেন, শিল্পাঞ্চল শ্রমিকদল নেতা মোঃ সেলিম, মোঃ আবুল কালাম প্রমূখ।

​প্রতিবাদ সভায় বক্তারা তাদের বক্তব্যে, শিল্পাঞ্চলের বর্জ্যের কারণে স্থানীয় কৃষি জমি ও জলাশয়ের পানি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। এর ফলে জনস্বাস্থ্য চরম ঝুঁকির মুখে। যদি দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
​বিকেল গড়াতেই কয়েক হাজার শ্রমিকের উপস্থিতিতে আকিজ গেট এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়া এই সমাবেশ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ