রবিবার

২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে লিগ্যাল এইড কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক

“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শ্লোগানে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে মানিকগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এসকে,এম তোফায়েল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল আসাদ মোঃ মাহমুদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো’তাছিম বিল্যাহ, জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) দুরাখসা জাহান প্রিয়াংকা, মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ন কবীর খান।

এছাড়াও মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জসিম উদ্দিন, অ্যাড. মোঃ আব্দুল আওয়াল খান (জি.পি), অ্যাড. এ.এফ.এম নূরতাজ আলম বাহার, অ্যাড. দেওয়ান মোঃ মিজানুর রহমান (পি.পি) দুর্নীতি দমন কমিশন, অ্যাড. মুহাম্মদ মাছুদুল হক (পি.পি) শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনাল, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাড. খন্দকার সুজন হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ