রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে সাংবাদিকের বাড়িতে মাদক বিক্রেতার হামলা

নিজস্ব প্রতিবেদক

মাদক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার জের ধরে কালেরকন্ঠের প্রতিনিধির বাড়িতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল ) সন্ধার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা পুলিশ।

জানা যায়, জেলার শিবালয় উপজেলার তেওতা এলাকায় মাদক সেবক ও কারবারিদের আনাগোনা বেড়ে যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটকও হয়েছে। মাদক কারবারিরা স্কুল কলেজের উঠতি বয়সী ছেলেদের টার্গেট করে ইয়াবা ও গাঁজা কৌশলে তাদের কাছে বিক্রি করে।

মাদকের ভয়াবহতা নিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেন একটি পোষ্ট করেন। পরে সোমবার (২৭ এপ্রিল ) দিনগত রাত ১ টার দিকে বাড়িতে প্রবেশসহ নিরাপত্তা গেইটে ভাঙ্গার চেষ্টা করে মাদক কারবারি আল-আমীন। এই কারবারি একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হয় এবং সে বর্তমানে জামিনে আছে।

কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেন বলেন, তেওতা কবরস্থানসহ আশেপাশে মাদকের ভয়াবহতা দেখে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার জন্য একটি পোষ্ট করি।

ওই পোষ্টটিতে কারো নাম না লেখলেও যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের মধ্যে একজন আল-আমীন। সোমবার (২৭ এপ্রিল ) দিনগত রাত ১ টার দিকে আমার বাড়ির গেইট ভাঙ্গার চেষ্টা করে। আশেপাশের লোকজন দেখে ফেলায় দ্রুত আল-আমীন সড়ে পড়ে।

আমিসহ আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আমি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি বলেও মন্তব্য করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ