রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত,আসবে এবার নব প্রভাত’–এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে।

শুক্রবার(১ মে) বিকেলে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্মাণ শ্রমিকদের আয়োজনে শ্রমিক দিবস পালন করা হয়।

এসময় নির্মাণ শ্রমিক নেতারা বলেন, নির্মাণ শ্রমিকরা ভাসমান এরা কখনো আহত বা নিহত হলে সরকারের পক্ষ থেকে কোন প্রকার অনুদান পায় না। ভাসমান শ্রমিকরা আহত বা নিহত হলে শ্রম মন্ত্রণালয় থেকে যেন অনুদান দেওয়া হয় সেই দাবি জানান।সেই সাথে সরকার যে ভাবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দিচ্ছে আবার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন সেই একই ভাবে শ্রমিকদের শ্রমিক কার্ড দেওয়ার দাবি জানান।

ধামরাই উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন, উপজেলা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা শেখ জামাল,বন্ধু মহলের সভাপতি ইয়াসিন আহামদে সহ আরও অনেকে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ