শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে উচ্ছেদকৃত রেলওয়ের জমি ফের দখলের হিড়িক

মোঃ মীর সোহেল মিয়া 

গাজীপুরের কালিয়াকৈরে ৫ আগস্ট এর পর মাটি কাটা রেলগেট হতে রতনপুর রেলস্টেশনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রেলওয়ে কর্তৃপক্ষ জয়দেবপুর গাজীপুর। কিন্তু এখন সরজমিন ঘুরে দেখা যায় রেলের জমিগুলো ফের রেলের কিছু অসাধু কর্মকর্তা যোগসাজসে পুনরায় দখলে মেতে উঠেছে স্থানীয় কিছু ব্যক্তিরা ।

শনিবার (২ মে) সরেজমিনে ঘুরে দেখা যায় ,উচ্ছেদকৃত রেলের জমি বর্তমানে কিছু অবৈধ দখলদাররা পূর্ব চান্দরা রেললাইন বটতলা এলাকায় ফরিদ ফকির, আক্কাস মোল্লা ,খলিল ভাঙ্গারি, চিত্তরঞ্জন ,আব্বাস আলী, সাইফুল ইসলাম নামের ব্যক্তিরা রেলের জমি দখল করে বাড়ি নির্মাণ করছে। খলিল ভাঙ্গারীর সাথে কথা বললে তার দখলের বিষয় তিনি জানান আমি জিয়ার কাছ থেকে ২ লক্ষ ৯০ হাজার টাকা দিয়ে জমি ক্রয় করে এখানে বাড়ি নির্মাণ করছি।

এছাড়াও ত্রিপল এবং টিন দিয়ে দখল করে রতনপুর রেল গেট এবং মাটিকাটা রেলগেট এলাকার পাশে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিটি দোকান থেকে নেওয়া হচ্ছে মোট অংকের টাকা।

এ ব্যাপারে রেলওয়ে জয়দেবপুর উপ-সহকারী নির্বাহী প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকীর সাথে কথা বললে ,তিনি জানান অবৈধ দখলদারদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। সোম অথবা মঙ্গলবার উক্ত জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইন বলেন, “রেলওয়ের সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। সরকারি জমি দখলের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ