নিজস্ব প্রতিবেদক
“মাদক হলো বিষের নাম, ধ্বংস তার পরিনাম” এই স্লোগানকে সামনে রেখে ধামরাইয়ের বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলার বারবাড়িয়া ভোলানাথ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সাবেক প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম।
এসময় প্রধান অতিথির বক্তব্য সিরাজুল ইসলাম বলেন, মাদক জীবন থেকে জীবনকে কেড়ে নেয়। প্রতিনিয়ত মাদকের করাল গ্রাসে থমকে যাচ্ছে সম্ভাবনাময় এক একটি জীবনের অধ্যায়। তাই মাদক যে একটি জীবন ও ভবিষ্যৎ বিধ্বংসী দ্রব্য, এটি নতুন প্রজন্মকে জানান দিয়ে ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সকলকে এক যোগে কাজ করতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনা বৃদ্ধি কর্মসূচি প্রশিকার বিভাগ প্রধান প্রদীপকুমার বিশ্বাস, প্রশিকা সিনিয়র সহকারি পরিচালক আঃ রহিম মোল্লা, সহকারী শিক্ষক মনিন্দ্র কুমার মন্ডল, নিরঞ্জন সরকার, আবদুল হালিম, ওবায়দুল হক, সুবাস চন্দ্র দাস, সাজেদা আক্তার প্রীতিসহ ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
পরিশেষে ছাত্রদের নিয়ে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়।

