বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে তিন দিন ব্যাপি ভূমি মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে তিন দিন ব্যাপি ডিজিটাল ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার(১৯ মে)দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

এর আগে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনায় সরাসরি ভূমি সেবা গ্রহিতাদের প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহামেদ রাফি। পরে এক র‌্যালী অনুষ্ঠিত হয়।

এসময় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

এসময় ধামরাই উপজেলার ভূমি অফিস সহ সকল দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ