নিজস্ব প্রতিবেদক
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঢাকার ধামরাইয়ে চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন ধামরাই উপজেলা পরিষদ চত্বরে একটি বনজ ও পৌরসভায় একটি ফলজ গাছের চারা রোপণ করে এই সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, উপজেলা সহকারি কমিশনার ভূমি রিদওয়ান আহামেদ রাফি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আশিক, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান সহ থানা ও পৌর বিএনপির নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।

