বৃহস্পতিবার

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮জুন) দুপুরে কুল্লা ইউনিয়নের জয়পুরা ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশ এলাকায় আলাদীনস্ হাসপাতালে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

আলাদীনস্ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ডায়াবেটিক সেন্টারের শুভ উদ্বোধন করেন ঢাকা-২০ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম, কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাজাহান মিয়া, সোমভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল হোসেন, কুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাচ আলী, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফিরোজ কবির, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন, ডাক্তার মাহ্জাাবীন প্রিয়াংকা, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম।

এই সময় বক্তরা বলেন, আর নয় ঢাকা, আর নয় মানিকগঞ্জ এখন থেকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকায় সহজে এবং কম খরচে ডায়াবেটিক চিকিৎসা সেবা আলাদীনস্ হাসপাতালে সেবা পাওয়া যাবে। যা ধামরাই বাসীর জন্য বিশাল পাওয়া। ডায়াবেটিক এমন একটি রোগ যা মানুষের শরীরের প্রতিটা ক্ষেত্রেই ক্ষতি করে থাকে। তাই সময় মত ডায়াবেটিক পরীক্ষা করান এবং চিকিৎসা নেন।

অনুষ্ঠান শেষে ডাক্তার মাহ্জাবীন প্রিয়াংকা, ডায়াবেটিক বিশেষজ্ঞ ডাক্তার মোঃ সিরাজুল ইসলাম বিনামূল্যে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা দেন।এতে রোগীরা ডায়াবেটিক চিকিৎসা পেয়ে খুশি হন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ