সোমবার

৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে গ্যাস সরবরাহের দাবীতে মহাসড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ পেতে উপজেলার সুতিপাড়া, সোমভাগ, সানোড়া সহ তিন ইউনিয়নের প্রায় ১০ গ্রামের কয়েক হাজার নারী পুরুষ মানববন্ধন করেছেন।

সোমবার ( ৬ জুলাই) সকাল ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে এ মানববন্ধন করা হয়।

জানা যায়, প্রায় আড়াই ঘন্টা ব্যাপি ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভদ্ধ জনতা ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে রাস্তায় বসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে থাকে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে গোলড়া হাইওয়ে থানা পুলিশ ও ধামরাই থানা পুলিশ এসে বুঝিয়ে মানববন্ধন কারীদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায়। পরে রাস্তায় যানযট নিরসন হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ধামরাই পৌর শহরের গ্যাস সরবরাহ থাকলেও কালামপুর, গোয়ালদী, বাটুলিয়া সহ ১০ গ্রামে দীর্ঘদিন যাবৎ গ্যাস সরবরাহ পাচ্ছে না গ্রাহকরা। গ্যাস সরবরাহ না পেলেও নিয়মিত বিল দিতে হচ্ছে। যদি বিল পরিশোধ না করা হয় তাহলে সংযোগ বিচ্ছিন্ন করে দিবে। কিন্তু আমরা রান্নার কাজে কোন গ্যাসই পাই না।

এসময় তারা অভিযোগ করে বলেন ডাউটিয়া এলাকায় প্রতিক সিরামিক ও কালামপুর এলাকার করিম টেক্সটাইল নামে দুইটি কারখানায় অবৈধ ভাবে অতিরিক্ত বুস্টার সংযোগ দিয়ে গ্যাস টেনে নিয়ে যাওয়ায় সকাল বিকেল কোন সময় গ্যাম সরবরাহ পাচ্ছেন না। এ বিষয়ে বার বার তিতাস গ্যাস কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিয়েও কোন লাভ হয় নায়।

গ্রাহকদের দাবি, আবাসিক লাইনে যে পর্যন্ত পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত তাদের গ্যাস বিল মওকুফ করতে হবে। সেই সাথে গ্যাসের ব্যবহারভিত্তিক বিল আদায়ের জন্য আবাসিক সংযোগে গ্যাসের মিটার স্থাপনেরও দাবি জানান তারা।

মহাসড়ক অবরোধ করে মানববন্ধনের বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন। তিনি আন্দোলনকারীদের উদ্যেশ্যে বলেন, এ বিষয় নিয়ে গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এমন আশ্বাসে বেলা ১২টার দিকে আন্দোলন কারীরা মহাসড়ক থেকে অবরোধ ছেড়ে চলে যায়।

কিন্তু আগামীতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ না পেলে ঢাকা আরিচা মহাসড়ক অচল করে দেওয়ার হুকমিও দেন আন্দোলন কারীরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ