শনিবার

১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট মুহুর্তে বিএনপি এ দেশে নেতৃত্ব দিয়েছেন: মুরাদ

নিজস্ব প্রতিবেদক

যখনই বাংলাদেশের গনতন্ত্র হোঁচট খেয়েছে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে সমৃদ্ধির পথ অবরুদ্ধ হয়ে গেছে তখনই সব সংকট মুহুর্তে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদ প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ধামরাই পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এসে শেষ হয়। এর আগে উপজেলার ১৬ টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপির নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা চত্বরে এসে জড়ো হন।

মুরাদ আরও বলেন, বাংলাদেশ গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এবং বহুদলীয় গণতন্ত্রে স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা তেমনি ভাবে বাংলাদেশের স্বাধীনতা,সার্বভৌমত্ব বাংলাদেশের গনতন্ত্রের প্রতীক সংসদীয় গনতন্ত্রের সেটিই প্রবর্তন করেছেন আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক এম এ জলিল, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাইদুল হক জাহিদ,ঢাকা জেলা উত্তর বৃহত্তম ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জালাল আহমেদ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাল সহ আরও অনেকে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ