মোঃ মীর সোহেল মিয়া
কালিয়াকৈরে দুই ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
বৃহস্পতিবার দুপুরে (১অক্টোবর ২০২৬ )কালিয়াকৈরে সফিপুর বাজারে রোজা মেডিসিন কর্নার ও সাগরিকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব বিষয়ে জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

