সোমবার

২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদের নাশকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মোঃ মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী ফ্যাসিবাদ সন্ত্রাসী দ্বারা দেশে চলমান অস্থিতিশীলতা, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) বিকেলে কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকেলে পৌরসভার চান্দরা পলান পাড়া জামে মসজিদ এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়কসহ প্রায় ৪ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে ছাত্তার গেট হয়ে বেলতলার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং কালিয়াকৈর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সামছুল আলম সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মোঃ জসিম উদ্দিন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশে চলমান নাশকতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিতকারী এবং এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

কালিয়াকৈর পৌর ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল সরকারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, কালিয়াকৈর পৌর মহিলা দলের ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি ফরিদা পারভীন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ