বুধবার

১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিংগাইরে মাংস ও মিষ্টির দোকানসহ ৫ দোকানে জরিমানা

মোঃ সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মাংস ও মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামিন কবির।

অভিযানকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ১৭ ধারায় আইনাল হক গোস্ত ভান্ডারকে ৫ হাজার টাকা এবং একই আইনের ২১(গ) ধারায় মোহাম্মদ আলীর মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় তিনটি মিষ্টির দোকানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ