শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা বিএমএ’র আয়োজনে চিকিৎসক মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
দেড় শতাধিক চিকিৎসক সমন্বয়ে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মানিকগঞ্জ জেলা শাখা এর আয়োজনে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হলো চিকিৎসক মিলনমেলা।

২২ই জানুয়ারী জমকালো এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, কর্নেল মালেক মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও সোসাইটি অফ এনেসস্থেসিওলজিস্ট এর সভাপতি ডা. মো: জাকির হোসেন,কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: মো: আরশ্বাদ উল্লাহ, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মানিকগঞ্জ এর তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীনসহ স্বাচিপ নেতৃবৃন্দ ও জেলার চিকিৎসকদের বিভিন্ন সোসাইটির নেতৃবৃন্দ।

এসময় মানিকগঞ্জ জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। বিএমএ সহ-সভাপতিদ্বয় ডা. নাসির উদ্দিন ও ডা. আমিনুর রহমান সহ,যুগ্ম সম্পাদক ডা. মানবেন্দ্র সরকার,প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. হুমায়ুন কবির ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

স্বাচিপ নেতৃবৃন্দসহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আশরাফ হোসেন,দপ্তর সম্পাদক ডা. তুষার হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. শারমীন তারেক,সমাজকল্যাণ সম্পাদক ডা. নাজমুন নাহার মুনমুন ও কার্যনির্বাহী সদস্যগণ সহ এবং জেলার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের অধ্যাপক,সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক ও কনসাল্টেন্টবৃন্দ ও প্রাইভেট প্রতিষ্ঠানের চিকিৎসকগণ ও উপস্থিত ছিলেন।

এ সময় কর্নেল মালেক মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি রাওফিন রাইয়ান নিবিরসহ ছাত্রলীগ,মেডিকেল কলেজ শাখা উপস্থিত ছিলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা বিএমএ সভাপতি ডা. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমএ মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. কাজী এ.কে.এম.রাসেল।

দীর্ঘদিন পর জেলার সকল চিকিৎসকদের ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত থেকে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসকদের অধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার অব্যাহত চেষ্টায় প্রত্যেকেই আশাবাদ ব্যক্ত করেন এবং প্রত্যেকেই ইতিবাচক সাড়া ও সংকল্প প্রদান করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ