শুক্রবার

১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে সাংবাদিক পরিবারকে প্রাণ নাশের হুমকি: রোপনকৃত গাছ কর্তনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ের দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও ধামরাই প্রেস ক্লাবের সদস্য মোঃ রেজাউর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি ও রোপনকৃত গাছ কর্তনের অভিযোগে অভিযোগ পাওয়া গেছে। হুমকি পাওয়ার পর ধামরাই থানায় অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বড় চন্দ্রাইল মৌজার ৭৬ শতাংশ জমি সাংবাদিক রেজাউর রহমান পৈতৃক সূত্রে মালিক হয়ে নামজারী ও জমাভাগ করে মেহেগুনি গাছ রোপণ করে ভোগ দখলে করিতেছে।

গত ২৪ এপ্রিল সকাল ৬:৩০ মিনিটে বড়চন্দ্রাইল এলাকার মাইনুদ্দিন অবৈধভাবে জমি দখলের চেষ্টা করেন। দখলের একপর্যায়ে একদিকে সাংবাদিক সদস্য ও তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে অন্যদিকে মেহেগুনি গাছসহ বিভিন্ন ধরনের কাঠগাছ কেটে প্রায় ৫০,০০০/-টাকার ক্ষতি সাধন করেন।

ভুক্তভোগী সাংবাদিক রেজাউর রহমান জানান, বিবাদী স্থানীয় বিচার শালিশ ও আইন আদালত মানেনা বলে আমার ও আমার পরিবার কে হত্যার উদ্দেশ্যে হুমকী দেয়। এই ভয়াবহ তাপদাহ সময় গাছ লাগানো জরুরি তখন সন্ত্রাসী কায়দায় কাঠগাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে।আমি ও আমার পরিবার হুমকির মুখে রয়েছি আমি প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

বিবাদীর কেন প্রাণ নাশের হুমকি ও গাছ কেটেছে জানার জন্য মুঠোফোনে চেষ্টা করিলে তাকে ফোনে পাওয়া যায় নি।

ধামরাই থানার উপপরিদর্শক এ এসআই হুমায়ূন কবির বলেন,সাংবাদিক রেজাউর রহমান বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছে।সাংবাদিক রেজাউর রহমানের পরিবারকে হত্যার হুমকি ও তার রোপন কৃত গাছ কর্তন করে ফেলেছে।এমন অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বিবাদীগণ দাবি করে তাদের নিজস্ব জায়গার গাছ কর্তন করেছে। তিনি আরও বলেন,বিবাদী পক্ষ গাছ কর্তন করেছে তার সত্যতা পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ