মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার গাবতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাবতলী গ্রামের আব্দুল লতিফের ছেলে তানজিম আহমেদ (৭) ও উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে বায়োজিদ হোসেন(৮)। তারা সম্পর্কে মামা ভাগিনা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে সহপাঠীরা একত্রে ওই পুকুরে গোসল করতে নামে।পরে জলকেলি করতে করতে হঠাৎ ওই দুজন পুকুরের গভীরে গিয়ে ডুবে যায়।
এসময় সাথে থাকা অন্য শিশুরা চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের খোজতে থাকে। এক পর্যায়ে এর দুই ঘন্টা পর দুই শিশুর লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান আজিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, দুই শিশুর লাশ উদ্ধার করে পারিবারিক ভাবে দাফন করা হয়েছে।

