নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাই পৌরসভায় মডেল মসজিদের প্রথম ছাঁদ ঢালাই পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
শনিবার (৮ জুন) দুপুরে ছাঁদ ঢালাই পরিদর্শন করেন বেনজীর আহমদ।
মডেল মসজিদের পরিদর্শন কালে এমপি বেনজীর আহমদ বলেন, কাজের মান যেন ঠিক থাকে।
পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র আলহাজ্ব গোলাম কবির, মসজিদের জমিদাতা আমিন মডেল টাউন এর চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু ও সিরাজ উদ্দিন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার, ইন্জিনিয়ার আবুল বাশার, পৌর যুবলীগের সহ-সভাপতি মো: আলী খান।
প্রসঙ্গত ধামরাই উপজেলায় মডেল মসজিদ করতে ৪৪ শতাংশ জমি দান করেন আমিন মডেল টাউনের চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম।

