ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আ: লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
মঙ্গলবার (২৫ জুন)বেলা ৩টার দিকে ধামরাই উপজেলা পরিষদের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, ধামরাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

