সোমবার

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে তামার পাইপ-তার চুরির ঘটনায় গেপ্তার ৬

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে লক্ষাধিক টাকা মূল্যের তামার পাইপ ও তার চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, হাইটেক সিটিতে ই.এ.টি.এল ইনোভেশন হাব লিমিটেডের সাইট থেকে গত ১৯ আগস্ট ১৪টি এসির তামার পাইপ ও তামার তার চুরি হয়।

এ ঘটনায় মামলা হলে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—আল আমিন ওরফে বাবু (৩২), রবিউল ইসলাম ওরফে গাজী (২২), সুমন (৩০), কামরুজ্জামান ওরফে বাক্কু (২৩), সুমন ওরফে রাসেল (২০) ও শাওন আজিম (৩৩)।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের সফিপুর এলাকার একটি ভাঙারি দোকান থেকে ১৪টি তামার পাইপ, প্রায় ৩ কেজি গলানো তামার তার ও ২৫ কেজি বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার আদালতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ