মঙ্গলবার

২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে নদী থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভাসমান ছাহেরা খাতুন (৫০) নামে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১আগষ্ট) দিনগত রাত ১০ টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে হাজীপুর আশ্রয়ন প্রকল্পে বসবাস করতেন।

নিহত ছাহেরা খাতুন ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।

স্থানীয় জানান, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে মরদেহ ভেসে যাচ্ছিল। এলাকার লোকজন মরদেহটি দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান বলেন, নারীর লাশ উদ্ধারের ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ